
একটি প্রজ্ঞাপনে ৩১ জনকে এবং অন্যটিতে দুজনকে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান প্রজ্ঞাপন দুইটিতে স্বাক্ষর করেছেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ যোগ দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
একই দিন আজ বুধবার দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে বদলি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।